ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বিশ্বব্যাংক আর এডিবির সাহায্য চাইছে শ্রীলঙ্কা

    বিশ্বব্যাংক আর এডিবির সাহায্য চাইছে শ্রীলঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরম অর্থনৈতিক সংকটের মাঝেই দায়িত্ব নেয়ার পর বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সহায়তা চেয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। রোববার (১৫ মে) এই দুই আন্তর্জাতিক আর্থিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

    নিজের এক বিবৃতিতে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী জানান, বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে বৈঠকের পাশাপাশি আন্তর্জাতিক একটি কনসোর্টিয়াম গঠনের বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গেও কথা বলেছেন বলা হয়েছে।

    সকল আলোচনাই ইতিবাচক হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ব্যাংকগুলোতে ডলারের ঘাটতি থাকায় সরকার সামনের কিছুদিন জ্বালানির খাত নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এজন্যই প্রয়োজনীয় জ্বালানি খাতে তহবিল সুরক্ষিত করতে সরকার এখন বিকল্প পথ খুঁজছে।

    সোমবার মন্ত্রিসভায় দেশের আর্থিক সংকটের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেইয়া হবেও বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন এই প্রধানমন্ত্রী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ