ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ 

    পাথরঘাটায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মামলা দিয়ে জাকির হোসেন নামে এক ব্যাক্তি হয়রানির করছেন বলে অভিযোগ করেছেন আলমের পক্ষে তার ভাই মিজানুর রহমান। 

    সোমবার বেলা ১২টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক,সাধারণ সম্পাদক অমল তালুকদার , সহ-সভাপতি আমিন সহেল, অর্থ সম্পাদক জাকির হোসেন খান, সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী,সাবেক সভাপতি খলিলুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম সহ অন্যান্য গণমাধ্যম কর্মী গণ।

    উভয়েরে বাড়ী পৌরসভার একই ওয়ার্ডে।  মিজানুর রহমান লিখিত বক্তব্যে জানান,তার প্রতিবেশী ইউনূসের সঙ্গে  জমিজমা নিয়ে বিরোধ আছে। এ কারণে উক্ত ইউনুসের সহযোগী আ.মন্নানের ছেলে জাকির হোসেন হয়রানির সঙ্গে জড়িত রয়েছেন। জাকির কখনো অতিরিক্ত পুলিশ সুপার, কখনো ট্রাফিক ইন্সপেক্টর এর সোর্স হিসেবে কাজ করে প্রায়ই ট্রাফিকের পক্ষে ট্রাক-বাস টমটমট সহ বিভিন্ন যানবাহন থেকে সে টাকা উত্তোলন করে বলেও সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মিজান। ইউনূসের সঙ্গে একজোট হয়ে অভিযুক্ত জাকির কখনো এসপি, সার্কেল এসপি, ট্রাফিক ইন্সপেক্টর, এদের কথা বলে হুমকি ধমকি দিচ্ছে। প্রায়-ই তার কাছে টাকা দাবি করছে। টাকা দিলে তাকে আর হয়রানি করবেনা এসব কথা বলছে তাকে।  

    সংবাদ সম্মেলনে মিজান বলে আমি সহজ সরল মানুষ এ কারণে এলাকায় আমি স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছিনা কিছুদিন আগে অভিযুক্ত জাকিরের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ভাই মিজানুর, বোন বেবি বেগম মৃত্যু, আমার ছেলে আলামিন কে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে আমরা সবাই বরিশাল শেবাচিম কয়েকদিন ভর্তি ছিলাম। এ বিষয়ে অভিযুক্ত জাকির বলেন, এমন কোনো ঘটনায় যদি আমি জড়িত থাকি এবং তার প্রমাণ মেলে ;তাহলে যা বিচার হয় সেটি আমি মাথা পেতে নেব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ