ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আজভস্তাল যোদ্ধাদের আত্মসমর্পণের নির্দেশ

    আজভস্তাল যোদ্ধাদের আত্মসমর্পণের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানায় আটকে পড়া সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।  মঙ্গলবার (১৭ মে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এদিকে  দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা শত শত ইউক্রেনীয় সেনাকে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেন।

    দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, মারাত্মক আহত ৫৩ সেনাকে রুশ নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ২১১ সেনাকে মানবিক করিডর ব্যবহার করে আরেক রুশ নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

    স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, মধ্যস্থতাকারী দল এবং রেডক্রস ও জাতিসংঘের প্রতিনিধিরা এ উদ্ধার অভিযানের সঙ্গে জড়িত ছিলেন।’

    ইউক্রেনের পক্ষ থেকে দেওয়া সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘মারিউপোলের গ্যারিসন নির্ধারিত মিশন সম্পন্ন করেছে। সর্বোচ্চ সামরিক কমান্ড আজভস্তালে অবস্থানরত ইউনিটের কমান্ডারদের প্রতি কর্মীদের জীবন বাঁচানোর নির্দেশ জারি করেছে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ