ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিয়ের দাবীতে বরগুনায় আসা সেই তরুনীর জামিন

    বিয়ের দাবীতে বরগুনায় আসা সেই তরুনীর জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমের সম্পর্কে বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে আসা জামালপুরের সেই তরুণীকে জামিন দিয়েছেন আদালত। বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন আজ মঙ্গলবার তাকে জামিন দিয়েছেন। এর আগে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ওই তরুণীর বড়ভাই।

    তরুণীর আইনজীবী এম মজিবুল হক কিসলু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তরুনীর বিরুদ্ধে আনা ১২ অভিযোগই ছিলো জামিনযোগ্য।

    ওই তরুণীর ভাই বলেন, মাহমুদুল হাসান সব কিছু জেনে আমার বোনের সঙ্গে প্রেম করে। আমার বোনকে বিয়ে করার আশ্বাস দেয়। আমার বোন বিবাহিত তাও মাহমুদুল হাসান জানত। সব কিছু জেনে মাহমুদুল হাসান আমার বোনকে দিয়ে গত বছর ২২ অক্টোবর স্বামীকে তালাক দেওয়ায়। মাহমুদুল হাসানের আশ্বাসে আমার বোন তাদের বাড়িতে এসেছে। এখন মাহমুদুল হাসান আমার বোনকে অস্বীকার করে। আমরাও আইনি লড়াই করব।

    উল্লেখ্য, ২৮ এপ্রিল জামালপুরের তরুণী ঢাকার উত্তরা থেকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার সংলগ্ন কৃষি ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের বাড়িতে আসনে। এ সময় ওই তরুণী দাবি করেন মোশাররফ হোসেনের ছেলে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করে। এ সময় মো. মাহমুদুল হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর মাহমুদুল হাসান গা-ঢাকা দেয়। এর পর ওই তরুণী চান্দখালী মাহমুদুল হাসানের গ্রামের বাড়িতে চলে আসে।

    ওই তরুণী তার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় মাহমুদুল হাসানের পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে আত্মহত্যার হুমকি দেয় ওই তরুণী। একপর্যায়ে প্রেমিক হাসানের মামাকে জিম্মি করে স্থানীয়দের সহায়তায় বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে জামালপুরের ওই তরুণী। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

    এ ঘটনায় মাহমুদুল হাসানের বাবা বৃহস্পতিবার আদালতে ওই তরুণীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় শুক্রবার ভোরে ওই তরুণীকে আটক করে বেতাগী থানা পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ওই তরুনী জানিয়েছেন, তিনি আইনী লড়াই চালিয়ে যাবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ