ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন

    রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন
    ছবি : মানববন্ধনে অংশগ্রহণ করেন সাংবাদিক ও সাধারণ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

    বুধবার (১৯মে) সকালে চরফ্যাসন প্রেসক্লাবের উদ্যোগে চরফ্যাসন সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে, প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালসহ সকল সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।

    চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহজন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চরফ্যাসন প্রেসকৃলাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, সাংবাদিক  কল্যাণ তহবিলের সভাপতি  ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক  এম আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি আবু সিদ্দিক, নয়া দিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান, যায়যায়দিন  প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, ইত্তেফাকের সংবাদদাতা মিজান নয়ন।


    বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবী করা হয় প্রতিবাদ সমাবেশে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ