ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

    শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গতকাল মঙ্গলবার খারিজ হয়ে গেছে। এদিন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ১১৯টি ভোট পড়ে। খবর আল-জাজিরার।

    গতকাল প্রধান বিরোধীদল সামাগি জানা বেলাওয়েগায়া পার্লামেন্টে তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন দেয়। যার বিরোধীতা করে ক্ষমতাসীন দল পদুজানা পেরামুনা ও নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি।

    বর্তমান অর্থনৈতিক সঙ্কটের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে ক্রমবর্ধমান মতবিরোধকে কারণ দেখিয়ে বিরোধীরা পদক্ষেপটি নেয়। ১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর থেকে দ্বীপ দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। যার ফলে জ্বালানি, খাদ্য এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে।

    এদিকে, দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, আগামী কয়েক মাস আমাদের জীবনের বাঁচানো সবচেয়ে কঠিন হবে। সত্যকে আড়াল করার এবং জনগণের কাছে মিথ্যা বলার কোনও ইচ্ছা আমার নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ