ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গুজরাটে কারখানার দেয়াল ধসে ১২ শ্রমিকের মৃত্যু

    গুজরাটে কারখানার দেয়াল ধসে ১২ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাটের মোরবি জেলায় একটি লবণ প্যাকেজিং কারখানায় দেয়াল ধসে অন্তত ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।

    বুধবার জেলার হালভাদ জিআইডিসি এলাকার একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই এ খবর নিশ্চিত করেছে।

    গুজরাট রাজ্যের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা জানান, হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে কারখানার অন্তত ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। এসময় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

    এ দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    নিজ রাজ্যের এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে এক টুইটার বার্তায় তিনি বলেন, মোরবি জেলায় দেয়াল ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এ দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।

    অন্যদিকে এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনদের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০ হাজার করে রুপি দেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ