ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাজেট অধিবেশন শুরু ৫ জুন

    বাজেট অধিবেশন শুরু ৫ জুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৫ জুন একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

    আসন্ন অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। ফলে গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘস্থায়ী হবার কথা রয়েছে। তবে স্পিকারের সভাপতিত্বে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যক্রম এবং কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। 

    এদিকে, গত ২৮ মার্চ একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হয়ে গত ৬ এপ্রিল পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলে। ওই অধিবেশনে ১০টি স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপিত হয়। এছাড়া, কার্যপ্রণালী বিধির ১৪৭বিধির আওতায় আনীত প্রস্তাব (সাধারণ) এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শাহজাহান খান এ প্রস্তাবটি উত্থাপন করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ