ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • আমতলীতে প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত

    আমতলীতে প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অব্যাহত তাপদাহে বরগুনার আমতলী  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যেই তাপদাহ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে অনেকেই। 

    এদিকে অব্যাহত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া কেউই বাড়ীর বাইরে বের হচ্ছে না। সবচেয়ে কাহিল হয়ে পড়েছেন দিনমজুর শ্রমিকেরা। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এরা। দিন মজুর ,আশরাফ হোসেন  বলেন, রোদের তাপ সহ্য করেই কাজ করতে হচ্ছে। 

    রিকশাভ্যান চালক  শাহজাহান  বলেন, আগে যে আয় হতো, এখন তাপদাহের কারণে  সেই আয় হচ্ছে না। তা ছাড়া তীব্র রোদে বেশিক্ষণ রিকশাভ্যান চালানো কঠিন হয়ে পড়েছে। বেশিক্ষণ রিকশাভ্যান চালালে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে। 

    উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনয়েম সাদ  বলেন, রোদে তীব্র তাপের কারণে মানুষের বিভিন্ন প্রকার অসুখ -বিসুখ হচ্ছে। তা ছাড়া গরমের কারণে মানুষের পানি শূন্যতা দেখা দিচ্ছে। এরজন্য অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। নিজেকে সুস্থ রাখার জন্য এ সময় রোদ ও গরম এড়িয়ে চলা প্রয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ