ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
  • ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন

    ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করলেন পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও দুই মেয়াদ ক্ষমতায় থাকার ব্যবস্থা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৫ এপ্রিল) একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তিনি বিষয়টি চূড়ান্ত করলেন।

    পরবর্তীতে যারা রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান তাদের জন্য বিলটিতে কয়েকটি অতিরিক্ত যোগ্যতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সেগুলো হলো— প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই একমাত্র রুশ নাগরিক হতে হবে।

    আর যারা রাশিয়ার পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে না।

    এই বিধান রাশিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা এর আগে এমন কোনো রাষ্ট্রের নাগরিক ছিল বা এটির কিছু অংশ ফেডারেল সাংবিধানিক আইনের অধীনে রাশিয়ান ফেডারেশনে গৃহীত হয়েছিল।

    গত বছর সাংবিধানিক সংশোধনী নিয়ে রাশিয়া সরকার ভোটের আয়োজন করেছিল। বর্তমানে দেশটির আইন প্রণেতারা সংবিধানের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন তৈরি করছেন।

    ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নতুন বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে এখন তিনি ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত করলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ