ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাড়তে পারে গরমের তীব্রতা

    বাড়তে পারে গরমের তীব্রতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশেজুড়ে বাড়তে পারে গরমের তীব্রতা। একই সঙ্গে দু'দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্বভাসে আরো জানানো হয়, রাজশাহী, মাদারীপুর, চাঁদপুর ও বাগেরহাট জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

    আবহাওয়াবিদ তারিফুল ইসলাম কবির বলেন, আগামী দু'দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি। রাতের দিকে এই ভাপসা গরমটা আরো বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা একই থাকবে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।  

    পূর্বভাসে আরো জানানো হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সাথে বৃষ্টি হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও  বরিশাল বিভাগের দু-এক জায়গায় প্রবল বিজলি চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

    এদিকে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান আছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ