ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মাস্ক না পরে ঘোরাফেরা করলেই করোনা পরীক্ষা!

    মাস্ক না পরে ঘোরাফেরা করলেই করোনা পরীক্ষা!
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাস্ক না পরে হাট-বাজার, অফিস পাড়াসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় ঘোরাফেরা করলেই করোনা পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে করোনা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করেছে।

    এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ মে) উপজেলার মহুয়ার মোড়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন মাস্ক না পরার অপরাধে ১০ জনের করোনা পরীক্ষা করান। এ জন্য প্রত্যেকের কাজ থেকে নমুনা সংগ্রহ বাবদ ৩০০ টাকা করে আদায় করেন। এ ছাড়া ৭ জনকে ২০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন বলেন, জনগণ যাতে মাস্ক পরে সে জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ