ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ১৬ লাখ ব্যবহারকারীকে ৩৪ হাজার করে টাকা দিল ফেসবুক

    ১৬ লাখ ব্যবহারকারীকে ৩৪ হাজার করে টাকা দিল ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনুমতি না নিয়ে ১৬ লাখ ব্যবহারকারীর মুখের ডিজিটাল স্ক্যান ছবি সংগ্রহের জন্য ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যবহারকারীদের প্রত্যেককে ৩৯৭ ডলার করে ক্ষতিপূরণ দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

    যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়েসে ঘটেছে এ ঘটনা। ২০২০ সালে ইলিনয়েসের আদালতে করা একটি মামলার ক্ষতিপূরণ হিসেবে ফেসবুকের সেটেলমেন্ট তহবিল থেকে ব্যবহারকারীদের এই অর্থ দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

    এতে বলা হয়েছে, অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের মুখের ছবির ডিজিটাল ইমেজ সংরক্ষণের অভিযোগে ইলিনয়েসে ১৬ লাখ বাসিন্দা বাদী হয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। মামলা পরিচালনার জন্য উকিলদের পারিশ্রমিক বাবদ ইতোমধ্যে ৯ কোটি ৭৫ লাখ ডলারও খরচ করেছেন বাদীপক্ষ। নিজেদের মধ্যে চাঁদা তুলে এই পারিশ্রমিক পরিশোধ করেছেন তারা।

    অবশ্য ফেসবুকের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। এর আগে একই অভিযোগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ আদালতে ফেসবুকের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই মামলায় হেরে গিয়ে ৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

    পাশাপাশি ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর ডিজিটাল ছবি মুছে ফেলার প্রতিশ্রুতিও দিতে হয়েছিল বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ