ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ থেকে সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ

    আজ থেকে সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় ৬৫ দিনের জন্য সামুদ্রিক মৎস্য আহরণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    নিষেধাজ্ঞা চলাকালীন এ সময় ৪৭৫ প্রজাতির মাছ, চিংড়ি, হাঙর, লবস্টার, কাঁকড়াসহ সাগরে কিছুই ধরা যাবে না। আগে অনেকে ফিরলেও ঘোষণার পর সাগর থেকে ঘাটে ভিড়ছে ভোলার ফিশিং বোটগুলো।

    এদিকে, জাটকা সংরক্ষণে দুই মাসের অভিযান শেষ হতে না হতেই আবারও নিষেধাজ্ঞা, মড়ার ওপর খাঁড়ার ঘা বলছেন জেলেরা। মাত্র ১৯ দিনের মধ্যে আরেকটি নিষেধাজ্ঞায় আবারও বেকার হয়ে পড়েছেন হাজার হাজার জেলে। দ্রুত সরকারি খাদ্য সহায়তার দাবি তাদের।

    তবে কার্যক্রম সফলের পাশাপাশি কর্মহীন জেলেদের খাদ্য সহায়তায় আনার আশ্বাস দিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। তিনি জানান, জেলার ১ লাখ ৫৭ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী ৬৩ হাজার ৯শ জেলেকে ৬৫ দিনে ৮৬ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ