ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু 

    আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলার  আদিতমারী উপজেলায় আমগাছ থেকে পড়ে আবু তাহের লিখন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

    শুক্রবার (২০ মে) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ সে নিত্যানন্দ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। 

    এ ঘটনায় আরও দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল  দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের নিত্যানন্দ গ্রামের একটি গাছে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে আহত হয় লিখনসহ দুই বন্ধু। 

    পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাযায়, বাড়ির পাশের একটি গাছে উঠে আম পাড়ছিল লিখনসহ তিন বন্ধু।  হঠাৎ একটি ডাল ভেঙে লিখন ও হাবিবুরসহ আরেক বন্ধু মাটিতে পড়ে যায়। 

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে লিখন মারা যায়। আদিতমারী থানা অফিসার ইনচার্জ  মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ