ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পরকীয়ায় বাধা দেওয়ায় 

    প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা

     প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়ায় বাধা দেওয়ায় প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা করেছে এক গৃহবধূ। নিহত স্বামীর নাম চাঁন মিয়া (৪৫)। চাঁন মিয়া এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামের মোন্তাজ আলীর ছেলে।

    গত শনিবার রাতে এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে স্ত্রী ও তার প্রেমিক আব্দুল হালিম মিলে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ওই গৃহবধূ।  

    মঙ্গলবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামে বাড়ির পাশে সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক স্ত্রী রেজিয়া বেগম ও তার প্রেমিক আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ।
    এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) রাহেদুল ইসলাম জানায়, শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রেজিয়া বেগম দুই সন্তানের জননী। তার সঙ্গে আব্দুল হালিমের পরকীয়া ছিল। এতে বাধা দেন স্বামী। তাই ক্ষিপ্ত হয়ে রেজিয়া ও হালিম শনিবার রাতে চাঁন মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে সেপটিক ট্যাংকে ফেলে রাখে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ