ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আমতলীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারসংলগ্ন জামে মসজিদে ইমাম মো. রবিউল ইসলামের (১৮) গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ তাঁর ঘর থেকে উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জুলেখার স্লুইস গেট এলাকার বাসিন্দা মো. হেলাল হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম একই ইউনিয়নের টেপুরা বাজারসংলগ্ন জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের কাছাকাছি ওই বাজারে জনৈক মোজাম্মেল মাতুব্বরের ঘরের একটি রুমে তিনি থাকতেন। আজ শুক্রবার দুপুরে মসজিদে জুমার নামাজের আজান না দেওয়ায় ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আ. বারেক তাঁকে খুঁজতে ঘরে যান।

    এ সময় তিনি তার ঘর ভেতর থেকে বন্ধ দেখে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে ইমাম রবিউল ইসলামকে তাঁর ব্যবহৃত পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ডেকে ঘটনাস্থলে নেন। থানায় সংবাদ দিলে পুলিশ দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ইমামের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, মো. রবিউল ইসলাম নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ