ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণিতে উন্নতির দাবি

    বরগুনায় ফায়ার স্টেশনকে প্রথম শ্রেণিতে উন্নতির দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা প্রেস ক্লাব চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণ, আরও দুটি নতুন ইউনিট সংযুক্ত, অগ্নিনির্বাপক ব্যবস্থা আধুনিকায়নসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও নাগরিক সভাবেশ  হয়েছে।


    শনিবার সকাল ১০টায় নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, বীর মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, পাবিলক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান, চিত্ত রঞ্জন শীল, কাউন্সিলর হোসনেয়ারা চম্পা, প্যানেল মেয়র রইসুল আলম রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

    বক্তারা বলেন, ১৯৯১ সালে আন্দোলন করে বরগুনার বাসিন্দারা ফায়ার সার্ভিস স্টেশনের দাবি আদায় করলেও এখনো এ স্টেশনটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়নি। প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একটি ইউনিট দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আরও দুটি ইউনিটসহ আধুনিক অগ্নিনির্বাপক সরঞ্জামাদি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রয়োজন।

    উল্লেখ্য, ১৭ মে রাতে বরগুনা পৌর মার্কেটের পেছনে নতুন মার্কেটে আগুন লেগে প্রায় দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। দুই বছর আগে একই স্থানে আগুন লেগেছিল। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ