ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

    মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এ সিঙ্কহোলের ভেতর বিশাল এক প্রাচীন বনাঞ্চল খুঁজে পেয়েছেন তারা। ইতোমধ্যে এ সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে।

    চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়, প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াঞ্জি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে ৬৩০ ফুট গভীর এক সিঙ্কহোল খুঁজে পেয়েছেন। আর এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলেই দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা।

    সিঙ্কহোলটির গভীরতা ৬৩০ ফুট, দৈর্ঘ্য ১০০০ ফুট ফুট ও প্রস্থ ৪৯০ ফুট। সম্প্রতি আবিষ্কার হওয়া বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চল পাওয়া গেছে সেখানে বিশাল উচ্চতার গাছও রয়েছে। সেখানে ১৩১ ফুট বা ১৩ তলা ভবনের সমান গাছের অস্তিত্ব মিলেছে বলেই জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

    চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, সিঙ্কহোলটির ভেতরের প্রবেশের তিনটি পথেরও সন্ধান পেয়েছেন তারা। ভেতরে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে।

    গবেষক দলের প্রধান চেন লিক্সিন বলেন, সিঙ্কহোলের ভেতর যেমন ছোট গাছ রয়েছে তেমনই রয়েছে ১৩১ ফুটের বিশালাকার গাছও। এখানে এমন কিছু আবিষ্কারের সম্ভাবনা রয়েছে যা আগে কখনোই দেখা যায়নি।

    উল্লেখ্য, এর আগে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে সিঙ্কহোলের সন্ধান পাওয়া গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ