ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া শিক্ষকদের শাস্তি চান মুক্তিযুদ্ধ মন্ত্রী

    শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া শিক্ষকদের শাস্তি চান মুক্তিযুদ্ধ মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে শাস্তির বিধান থাকা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধান শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত সভায় আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের আকৃষ্ট করতে শ্রেণিকক্ষ, বিদ্যালয় আঙিনা ও ভবন সাজিয়ে রাখতে হবে। পাশাপাশি শিশুদের মনন গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

    তিনি আরও বলেন, বেশিরভাগ শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। আবার এলেও ঠিকমতো ক্লাস করেন না।

    মন্ত্রী অভিযোগ করেন, জেলার ৫ হাজার শিক্ষকের মধ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করেন অল্পসংখ্যক শিক্ষক। সবাই নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে কাজ করলে লেখাপড়ার মান আরও ভালো হতো বলেও মনে করেন তিনি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ