ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাবার পর ছেলেকেও ধরে নিয়ে গেল বাঘ

    বাবার পর ছেলেকেও ধরে নিয়ে গেল বাঘ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট স্টেশনের আওতাধীন খেজুরদানা এলাকায় কওসার গাইন নামে এক মৌয়ালকে ধরে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তার সহযোগীরা চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে পারেনি।

    কওসার গাইন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ২০০৬ সালে কওসার গাইনের বাবা রাজ্জাক গাইনও বাঘের আক্রমণে নিহত হয়েছিলেন।

    বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কওসার গাইন নামে এক বনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। গত ২২ মার্চ বুড়িগোয়ালিনী স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে দুটি নৌকায় সুন্দরবনে প্রবেশ করে ১৩ জন মৌয়াল। নিহত কাওছার গাইন তার মধ্যে একটি নৌকার মাঝি ছিলেন।

    সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, খবরটি পাওয়ার পর আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ