ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাথরঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু

    পাথরঘাটায় গাছ চাপায় একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় রেইনট্রি গাছ চাপা পড়ে রুহুল আমিন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।  আজ রোববার (২২ মে) দুপুরের দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মো.রুহুল আমিন একই এলাকার মৃত আ. মজিদ মিয়ার ছেলে।

    এলাকাবাসী জানায়, চরলাঠিমারা গ্রামে নিজ বসত বাড়ীর সামনে গাছ কাটার সময় গাছের রশি ধরে টান দিলে গাছের নিচে চাপা পড়ে। পরে স্বজনরা গাছ সরিয়ে উদ্ধার করে গুরুতর আহত  অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আসার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে‌।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ