ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আন্দোলনে পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান ইমরান

    আন্দোলনে পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান ইমরান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান আজ সোমবার সংবাদ সম্মেলন করে আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী বুধবার ইসলামাবাদ অভিমুখে ডাকা লংমার্চে তিনি নিজেই নেতৃত্ব দিবেন।

    পেশোয়ারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মূল কমিটির সঙ্গে বৈঠকের পর তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় শাহ মাহমুদ কুরেশি, মাহমুদ খানসহ দলের অন্য নেতারা ইমরান খানের পাশে ছিলেন। খবর জিয়ো নিউজের।

    ওই দিন স্থানীয় সময় বেলা তিনটায় শ্রীনগর হাইওয়েতে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন পিটিআই সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

    এক টুইটে ইমরান খান তার অনুসারীদের বলেন, লংমার্চে তিনি ‘পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান।’ তিনি নিজেই পেশোয়ার থেকে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দেবেন বলে জানান।

    সংবাদ সম্মেলনে ইমরান নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংসদ বিলুপ্তিরও আহ্বান জানান। দেশের সেনাবাহিনীকেও নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞায় অটল থাকার বার্তা দেন ইমরান।

    সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সব শ্রেণি–পেশার মানুষ লংমার্চে যোগ দেবেন। বিশেষ করে নারীরা। লংমার্চের দিন যতক্ষণ প্রয়োজন হবে, তিনি ইসলামাবাদে থাকবেন।

    ইমরান বলেন, ‘আমরা জীবন দেব কিন্তু এই চোর তথা বিদেশি তল্পিবাহকদের দেশ শাসন করতে দেব না।’ এটা রাজনীতি নয়, জিহাদ। যদি তারা (সরকার) লংমার্চ ঠেকানোর চেষ্টা করে, সেটা হবে বেআইনি। সেটা হলে আমরা পদক্ষেপ নেব।

    এ ছাড়া তিনি আবারও তাকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী জানান, গত বছরের জুনে ‘ষড়যন্ত্র’–এর কথা প্রথম জানতে পারেন তিনি।

    ষড়যন্ত্র ঠেকানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন উল্লেখ ইমরান বলেন, এই ষড়যন্ত্র তার বিরুদ্ধে নয়, বরং পাকিস্তানের বিরুদ্ধে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ