ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পদত্যাগ করে যা বললেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক

    পদত্যাগ করে যা বললেন জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘে নিযুক্ত রুশ কূটনীতিক বরিস বোনদারেভ পদত্যাগ করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, তিনি জেনেভায় রুশ মিশনে একজন কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    পদত্যাগের এক চিঠিতে রুশ এই কূটনীতিক বলেছেন, নিজ দেশকে নিয়ে আগে কখনো এতটা লজ্জায় পড়েননি তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘অপরাধ’ হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।

    চিঠিতে রুশ কূটনীতিক আরও বলেন, শুধু ইউক্রেন নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করেছেন। ফলে শুধু ইউক্রেনের জনগণের সঙ্গেই অপরাধ করা হচ্ছে না, পাশাপাশি রাশিয়ার মানুষের সঙ্গেও মারাত্মক অপরাধ হচ্ছে।

    কূটনীতিকের পদত্যাগ নিয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ