ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দিনাজপুরে ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মৃত্যু

    দিনাজপুরে ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা মো. রাসেল বাবু (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় পার্বতীপুর উপজেলার হরিক্রমপুর ইউনিয়নের কেলঘাট সুলতানপুর গ্রামের আবাদী জমিতে হাল চাষ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

    নিহত মোঃ রাসেল বাবু (০৯) উপজেলার হরিরামপুর ইউনিয়নের বেলঘাট সুলতানপুর গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলামের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম এর জমিতে তার ভাই মোঃ আজিজুল ইসলাম ট্রাক্টর (লাঙ্গল) দিয়ে জমি চাষ করছিলেন। এসময় রাসেল ট্রাক্টরের উপর চড়তে বায়না ধরলে, তার চাচা তাকে ট্রাক্টরে তুলে নেয়। এক পর্যায়ে জমি চাষ করা অবস্থায় ঝাকুনিতে ট্রাক্টরের নিচে পড়ে গেলে লোহার লাঙ্গলে পেচিয়ে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

    মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন জানান, আবাদি জমিতে ট্রাক্টর (লাঙ্গল) দিয়ে জমি চাষ করার সময় নিহত রাসেল ট্রাক্টরে চড়ার বায়না ধরে কান্নাকাটি করে। এসময় তার চাচা মোঃ আজিজুল ইসলাম ওই শিশুকে ট্রাক্টরে তুলে নিয়ে জমি চাষ করার এক পর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খরব পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ