ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইভিএমে এখনও পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি: সিইসি

    ইভিএমে এখনও পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি: সিইসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন কমিশন ইভিএমে এখনও পুরোপুরি আস্থাভাজন হতে পারেনি বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনও ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারা অব্যাহত থাকুক।

    মঙ্গলবার (২৪ মে) সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি। চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত এসময় ছিলেন।

    সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা পাঁচটা মিটিং করেছি। (ইভিএমের ওপর) পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে, সেখানে পর্যালোচনা করবো। প্রয়োজনে উন্মুক্ত আলোচনা করবো। আমরা বলেছি, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। আগামীকালও কারিগরি মিটিং হবে।

    সম্প্রতি নির্বাচন কমিশনার আনিছুর রহমান মাদারীপুরে গিয়ে বলেন, ‘ইভিএমে ত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন সিইসি’। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহলে সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল।

    তিনি (সিইসি) কোথাও এধরনের কোনও বক্তব্য দেননি দাবি করে বলেন, গত তিন মাসে তিনি ‘দশ’, ‘মিলিয়ন’ ও ‘ডলার’ এ তিনটি শব্দ মুখেই উচ্চারণ করেননি। তার কোনও কমিশনার, এমনকি কমিশনের কোনও কর্মচারীও এ ধরনের কোনও বক্তব্য দেননি।


    সিইসি বলেন, ‘বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। সিইসি ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন- এটা উদ্ভট কথা। সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না। তবে কিছুদিন আগে নিজেদের মধ্যে আলোচনায় ইভিএম সংশ্লিষ্টদের কেউ না কেউ এ ধরনের কথা বলে থাকতে পারেন।’

    নির্বাচন কমিশনার আনিছুরের বক্তব্যের বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি তার পক্ষ নিয়েই বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। যারা ইভিএম নিয়ে কাজ করছেন, ইভিএম তৈরি করছেন, তাদের মধ্যে কেউ এটা বলেছেন ভালোবাসা বা উচ্ছ্বাস থেকে। সেখান থেকে এই বিষয়টি এসেছে। এটা নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্য নয়, তিনি আরেকজনের কাছ থেকে শুনে কোট করতে গিয়ে হয়তো একটু বিভ্রান্ত হয়ে গেছেন।

    নির্বাচন কমিশনার ‘কিছুটা স্মৃতিভ্রম হয়ে’ এ কথা বলে থাকতে পারেন বলেও মন্তব্য সিইসি। তিনি বলেন, ‘এটা কমিশনের বক্তব্য নয়। কোনোভাবে কমিশনের কোনও কর্মচারীও একথা বলেননি, কমিশনার তো দূরের কথা, বলতে পারেন না। (আমরা) মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। প্রশ্নবানে জর্জরিত হয়ে অনেক সময় স্লিপ হয়ে যায়। কমিশনকে অপদস্ত করার জন্য, সিইসিকে অপদস্ত করার জন্যে তিনি এটা বলেননি। কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমভাবে হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

    তবে নির্বাচন কমিশনারদের কথা বলার ক্ষেত্রে আরও ‘সতর্ক অবস্থান নেওয়া উচিত’, ‘দায়িত্বশীল হওয়া উচিত’ মন্তব্য করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এতে। ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়। শুরুতে যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কমিশন আগামী যে জনপ্রত্যাশিত নির্বাচন করতে চায়, তা বাধাগ্রস্ত হতে পারে।’

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ