ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮  মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ  কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা
  • সংঘর্ষের জন্য ছাত্রলীগ-ছাত্রদল উভয়কে দুষলেন নুর

    সংঘর্ষের জন্য ছাত্রলীগ-ছাত্রদল উভয়কে দুষলেন নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের জন্য ছাত্রলীগ ও ছাত্রদল উভয়কে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

    ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক এ ভিপি মঙ্গলবার রাতে তার ফেসবুকে লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, উদার নৈতিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার তীর্থস্থান। রাজু ভাস্কর্য সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতীক। ছাত্রলীগ-ছাত্রদলের এ সহিংসতার যারাই জড়িত তাদের বিচার দাবি করছি'।

    তিনি লেখেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই। পাকিস্তান থেকে এরশাদের সামরিক শাসনামলেও ছাত্রসংসদ নির্বাচন ছিল। অনতিবিলম্বে ডাকসুসহ সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন চালুর আহ্বান জানাই'। 

    তিনি লেখেন, 'ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানাই। অসহিষ্ণুতা কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। গায়ের জোর আর চেহারার সৌন্দর্য আজীবন থাকে না। কাজেই, কারো উস্কানিতে অন্যের মাথা ফাটাতে যাইয়েন না, অন্যের মাথা ফাটাতে গেলে নিজেরটাও ফাটতে পারে।  শুভবুদ্ধির উদয় হোক'।

    মঙ্গলবার সকালে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে আসতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এক পর্যায়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান ছাত্রদল নেতাকর্মীরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ