ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার
  • পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার

    পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার
    গ্রেপ্তারকৃত বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর বনানীতে বাসায় যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

    জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে বাউফলে বিএনপির কার্যালয় ভাঙচুরসহ কয়েকটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কী কারণে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

    গ্রেপ্তার জিয়াউল হক জুয়েল বাউফল মুসলিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ডা. নাসির উদ্দিনের ছেলে। তিনি বাউফল পৌরসভার দুবার মেয়র ছিলেন।

    এদিকে জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আত্মগোপনে থাকা বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। তিনি ফেসবুক স্ট্যাটাসে জিয়াউল হক জুয়েলের মুক্তি দাবি জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ