ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
  • জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম

    জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম
    শানিয়ান তানিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ডিসেম্বরে খেলা শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্স কমিটির সভাপতি শানিয়ান তানিম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল বান্দ রোড জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।


    শানিয়ান তানিম বলেন, বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে।

    তিনি বলেন, আরও আগে মাঠের কাজ শেষ হওয়ার কথা ছিল।

    তবে এ নিয়ে কাউকে দোষারোপ করেননি তিনি। মাঠ হস্তান্তরের জন্য কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানান তানিম।

    তিনি বলেন, ডিসেম্বরে শেষে জাতীয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে জোরালোভাবে কাজ করা হচ্ছে। আমরা চাই ডিসেম্বরের টুর্নামেন্টে সবচেয়ে বেশি খেলা বরিশালে হোক। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বরিশাল স্টেডিয়ামকে গুরুত্বের সঙ্গে দেখছি।


    তানিম বলেন, যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে সবগুলো স্টেডিয়াম খেলা পাওয়ার দাবিদার। আমরা খুবই আশাবাদী যে বরিশালে বাংলাদেশ ক্রিকেট আনতে চাই। এখানে বড় আসর আনতে আমরা কাজ করছি।


    তানিম ও তার টিম স্টেডিয়াম, মাঠ ও সংশ্লিষ্ট বিভিন্ন ভবন ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ