জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম

বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ডিসেম্বরে খেলা শুরু হবে বলে জানিয়েছেন বিসিবির গ্রাউন্স কমিটির সভাপতি শানিয়ান তানিম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল বান্দ রোড জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
শানিয়ান তানিম বলেন, বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে।
তিনি বলেন, আরও আগে মাঠের কাজ শেষ হওয়ার কথা ছিল।
তবে এ নিয়ে কাউকে দোষারোপ করেননি তিনি। মাঠ হস্তান্তরের জন্য কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানান তানিম।
তিনি বলেন, ডিসেম্বরে শেষে জাতীয় পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে জোরালোভাবে কাজ করা হচ্ছে। আমরা চাই ডিসেম্বরের টুর্নামেন্টে সবচেয়ে বেশি খেলা বরিশালে হোক। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বরিশাল স্টেডিয়ামকে গুরুত্বের সঙ্গে দেখছি।
তানিম বলেন, যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে সবগুলো স্টেডিয়াম খেলা পাওয়ার দাবিদার। আমরা খুবই আশাবাদী যে বরিশালে বাংলাদেশ ক্রিকেট আনতে চাই। এখানে বড় আসর আনতে আমরা কাজ করছি।
তানিম ও তার টিম স্টেডিয়াম, মাঠ ও সংশ্লিষ্ট বিভিন্ন ভবন ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এইচকেআর