ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার  শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড
  • বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 

    বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আবদুল মন্নান হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনেরা।

    ​আজ বৃহস্পতিবার সকাল নয়টায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

    ​নিহত আবদুল মন্নান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

    ​স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান আবদুল মন্নান। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে তলিয়ে যান। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাঁকে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন এবং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চালান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো সন্ধান মেলেনি।

    ​আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার বলেন, হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। আশপাশের জেলেরা সঙ্গে সঙ্গে চেষ্টা চালিয়েও তাঁকে খুঁজে পাননি।

    ​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    ​কাঁঠালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোত ছিল। খবর পেয়ে বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ডুবুরি দল প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। তবে রাত হয়ে যাওয়ায় এবং প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনের মতো অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

    ​এদিকে নিখোঁজের দুদিন পর বুধবার মধ্যরাতে পরিবারের লোকজন নিজস্ব ট্রলার নিয়ে বিষখালী নদীতে আবার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে নিখোঁজের দুর্ঘটনাস্থলেই তাঁর লাশ ভেসে ওঠে। পরে স্বজনেরা নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ