ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি

    সাংবাদিক রোজিনার মামলা তদন্তে কোনো চাপ নেই : ডিবি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক।

    ডিএমপির ডিবি রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত হবে।

    এর আগে বুধবার (১৯ মে) দুপুরে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে দায়ের করা শাহবাগ থানার মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়। সোমবার (১৭ মে) রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩-এর ৩/৫-এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।

    মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সরদার রিমান্ডের এ আবেদন করেন। আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। একই সঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ