ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আরব আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত

    আরব আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বব্যাপী নতুন আতঙ্ক মাঙ্কিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ১৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত নারীর বয়স ২৯ বছর। তিনি আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকে এসেছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

    মন্ত্রণালয়ের পক্ষ নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে সব ধরনের নিরপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করছিল উল্লেখ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, তাদের পূর্ব প্রস্তুতি জোরালো থাকায় আমিরাতে মাঙ্কিপক্স শনাক্ত সম্ভব হয়েছে।

    মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, 'সন্দেহভাজনদের শনাক্তের ব্যবস্থা নেয়া হয়েছে। মহামারি প্রতিরোধে কারিগরি উপদেষ্টা দল আগেভাগেই রোগ শনাক্তকরণ, রোগীর যথাযথ চিকিৎসা ও সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছে।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ