ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক

    ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে ইসির বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সকালে এ বৈঠকের আয়োজন করে ইসি।

    ইসির কর্মকর্তারা জানায়, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন।

    সংশ্লিষ্টরা জানায়, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন।

    ইসি সূত্র জানায়, বিশেষজ্ঞরা দেখবেন, মতামত রাখবেন। ইসির আইটি বিশেষজ্ঞরাও থাকবে, এ বিষয়ে মত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে।

    উল্লেখ্য, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে আউয়াল কমিশন। ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল চার ধাপের সংলাপ হয়েছে। সংলাপে ইভিএমের পক্ষে বিপক্ষে বেশকিছু মতামত আসে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ