ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দৌলতখান প্রেসক্লাবের মানববন্ধন

    সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে দৌলতখান প্রেসক্লাবের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে মামলায় জড়ানোর প্রতিবাদে ভোলার দৌলতখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২০মে) সকাল ১০ ঘটিকায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মহিন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরীফ, সাবেক সভাপতি শ.ম. ফারুক, সাবেক সাধারণ সম্পাদক গজনবী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি এম এ তাহের, সহ-সভাপতি মোঃ জাকির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,কোষাধ্যক্ষ তানভীর আহমেদ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সচিবালয়ে একজন নারী সাংবাদিককে হেনস্থা করা ও দীর্ঘসময় আটকে রাখা হয়েছে; তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক। রোজিনা ইসলামের মুক্তির দাবি শুধু সংবাদিকদের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ