গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে শনিবার

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী শনিবার (২৮ মে) ঢাকায় পৌঁছাবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার মরদেহ দেশে আনা হচ্ছে।
বুধবার (২৫ মে) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন