ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চুলের অদ্ভুত স্টাইল কেটে ভদ্র বেশে আনল পুলিশ

    চুলের অদ্ভুত স্টাইল কেটে ভদ্র বেশে আনল পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন এবং ইভটিজিং রোধ ও বখাটেদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চার কিশোরের অদ্ভুত স্টাইলের কাটিং করা চুল কেটে দিয়েছে পুলিশ।

    বুধবার বেলা ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী মোড় এলাকা থেকে চুলের অদ্ভুদ কাটিং করা চার কিশোরকে আটক করে পুলিশ। পরে থানার সামনে থাকা সেলুনে তাদের চুল কেটে ছোট করা হয়।

    জানা যায়, পঞ্চবটী মোড়ে একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশায় থাকা মাসদাইর পাকাপুল এলাকার চার কিশোর  বাবু (১৭), গোলাম রাব্বি (১৭), তাওহিদ (১৮), ইমরানকে (১৭) স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আটককৃত চার কিশোরের অভিভাবকদের থানায় ডেকে আনে পুলিশ। পরে তাদের অপরাধসমূহ তুলে ধরে অদ্ভুত চুল কাটার পরামর্শ দিলে অভিভাবকরা থানার সামনে থাকা সেলুনে নিয়ে গিয়ে চুল কাটায়। ভবিষ্যতে আর এ কাজ আর করবে না মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে চার কিশোরকে থানা থেকে নিয়ে যায়।
    এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ইভটিজিং, কিশোর অপরাধ ও বখাটেপনা রোধ করতে এ যাবতীয় কর্ম তাদের অব্যহত থাকবে বলে জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ