ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা আটক

    ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরে ‘ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুদক। বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়েছে।

    দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চিরিরবন্দর উপজেলার আম্বারি এলাকার অটো রাইস মিল ঈষাণ অ্যাগ্রো অ্যান্ড ফুড লিমিটেডের লাইসেন্স নবায়নের জন্য ৮০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আজ ওই টাকা নিয়ে মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে এসেছিলেন।

    ওই ঘুষের টাকাসহ বিকেল সাড়ে ৪টার দিকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ