ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ক্ষতিপূরণ পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার

    ক্ষতিপূরণ পাচ্ছে ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতে নিহত হাদিসুর রহমানের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ ডলার (প্রায় সাড়ে চার কোটি টাকা) পাচ্ছে। বিমা দাবি থেকে তাঁদের এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আগামী জুনে এই অর্থ পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের বৈঠকে বিমা কোম্পানি থেকে হাদিসুরের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, বিএসসির মালিকানাধীন ওই জাহাজে কর্মরত অন৵রা সাত মাসের বেতন পাবেন। এ ছাড়া নিহত হাদিসুর রহমানের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১ জুন তিনি বিএসসিতে যোগ দেবেন।

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে হামলায় নিহত হন হাদিসুর রহমান। ১৪ মার্চ তাঁর লাশ দেশে আনা হয়। জাহাজটি আক্রান্ত হওয়ার পর ২৮ নাবিককে উদ্ধার করে বাংকারে সরিয়ে নেওয়া হয়। ৯ মার্চ তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।

    শিপিং করপোরেশনের মালিকানাধীন বাংলার সমৃদ্ধি জাহাজটি ২৯ জন নাবিক ও প্রকৌশলীকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ২৪ ফেব্রুয়ারি সেখানেই অবস্থান করছিল জাহাজটি। ওই দিন ভোরেই রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। হামলার সপ্তম দিনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতের ঘটনা ঘটেছিল, যাতে হাদিসুরের প্রাণ যায়।

    হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার প্রত্যন্ত হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে। তাঁর মেজ ভাই তরিকুল ইসলাম পটুয়াখালী সরকারি কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ছোট ভাই গোলাম মাওলা ঢাকার কবি নজরুল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সবার বড় বোন সানজিদা আক্তার পটুয়াখালী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত, তাঁর বিয়ে হয়েছে।

    বাড়িতে এখন শুধু হাদিসুরের মা-বাবা থাকেন। হাদিসুরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হাদিসুরের মা আমেনা বেগম সম্প্রতি বলেছিলেন, ‘এখন পরিবার চলতে খুব কষ্ট। দুই ছেলে পড়াশোনা করে টিউশনি করে। ওরা চলবে নাকি আমাদের চালাবে?’

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠক অনুষ্ঠিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান, বিএসসির ব‍্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম পরিচালক নাসিমা পারভীন, বাণিজ্য বিভাগের নির্বাহী পরিচালক পীযূষ দত্ত ও প্রযুক্তি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউসুফ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ