ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

    ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে পাঁচজন। জেলার হাটিকুমরুল-বনপাড়া আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ মে) রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি এই সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই নিহত হয় তিনজন। এছাড়া আহত হয় আরও কয়েকজন।

    তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে আশেপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

    এ দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ