ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণে নিহত ১৪

    আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণে নিহত ১৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে বিভিন্ন স্থানে সিরিজ বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বালাখ প্রদেশে আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে

    বিস্ফোরণের ঘটনায় একজন প্রাদেশিক কমান্ডারের মুখপাত্র জানিয়েছেন, বুধবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে যাত্রীবাহী যানবাহনে তিনটি বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন।

    এদিকে কাবুল শহরের জরুরি চিকিৎসা বিভাগ থেকে জানানো হয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫ জনের মরদেহ গ্রহণ করা হয়েছে। এছাড়া এক ডজনের বেশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এদিকে বালাখ প্রদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন বুধবার পৃথক পৃথক স্থানে তিনটি বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বালাখে শিয়া মুসলিমদের লক্ষ্য করে বিস্ফোরণগুলো ঘটানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ