ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা

    ইসলামাবাদে সেনা মোতায়েনের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের ইসলামাবাদের ‘রেড জোনের’ নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। ইতোমধ্যে দেশটির বর্তমান সরকার সেনাবাহিনী মোতায়েনের অনুমতিও দিয়েছে।

    এ নিয়ে বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।

    টুইটে তিনি এ বিষয়ক একটি প্রজ্ঞাপনও যুক্ত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যে ভবনগুলো সুরক্ষিত রাখা হবে তার মধ্যে রয়েছে- সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রী ভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল।

    বৃহস্পতিবার মাঝ রাতে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা আজাদি মার্চ ইসলামাবাদে প্রবেশ করেছে। ইমরান খান এখান থেকে ডি-চকে তার দলের কর্মী-সমর্থকদের কাছে যাবেন। তার এই কর্মসূচি ঠেকাতে বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

    এদিকে পিটিআই’র ডাকা আজাদি মার্চ ঘিরে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর দিকে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজাদি মার্চ ঠেকাতে পুলিশ ইসলামাবাদের সড়কে সড়কে প্রতিবন্ধকতা বসালেও সেগুলো সরিয়ে ফেলেছেন কর্মীরা।

    এর আগে বুধবার দেশটির বৃহত্তম পাঞ্জাব প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পিটিআই কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাহোরে দফায় দফায় সংঘাত হয়েছে। এমন পরিস্থিতিতেও ইমরান খান কোনো বাধাই আজাদি মার্চ ঠেকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ