ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • আমতলীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

    আমতলীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এক মাদক কারবারীকে  গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার পূর্বচিলা গ্রামের ৭নং ওয়ার্ড সাকিনস্থ সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ মৃধার ইট ভাটার সামনে অভিযান চালানো হয়।

    র‌্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে মাদক কারবারী  মোঃ শাহাদাৎ হাওলাদােকে ৫৩০ (পাঁচশত ত্রিশ) গ্রাম কথিত গাঁজা, ০১ টি মোবাইল ফোন, ০১ টি সীম এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তন্তর করে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ