ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে উজিরপুরে সাংবাদিকদের বিক্ষোভ

     স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে উজিরপুরে সাংবাদিকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে নির্যাতন কারী আমলাদের বিচার, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে বরিশালের উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

    ঢাকা -বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকায় ২ঘন্টা মানববন্ধন কর্মসুচি পালন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় ।  ২০ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় উজিরপুর প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয় । 
    এ কর্মসুচিতে গৌরনদী ,আগৈলঝাড়া, বাবুগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্হিত ছিলেন ।  

    উজিরপুর প্রেসক্লাব সভাপতি আ:রহিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি  প্রথম আলোর প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, মাইটিভি গৌরনদী প্রতিনিধি মো: গিয়াস উদ্দিন মিয়া, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সহ সভপতি শাহাব উদ্দিন বাচ্চু, আগৈলঝাড়া প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী,উজিরপুর রিপোটার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি  মহাসিন মিয়া লিটন প্রমূখ ।

    বক্তারা  স্বাস্থ্যা খাতের দূর্নিতী’র সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের পর মামলা দিয়ে কারাগরে পাঠানোর নিন্দা করেন এ ঘটনার নাটের গুর  স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেকের পদত্যাগ দাবীও করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ