ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • স্বামীকে ফাঁসাতে

    আগৈলঝাড়ায় ভ্রণ হত্যা করে ফ্রিজে রাখলো গৃহবধূ  

    আগৈলঝাড়ায় ভ্রণ হত্যা করে ফ্রিজে রাখলো গৃহবধূ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের বাবার বাড়িতে আশ্রয় নেয়া গৃহবধূ সুমাইয়া আক্তার তার স্বামীকে ফাঁসাতে নিজের গর্ভের চার মাস বয়সের ভ্রণ হত্যা করেছে। 

    মৃত ভ্রনটি একটি প্লাষ্টিকের কৌটা ভর্তি করে প্রতিবেশীর ফ্রিজে রেখেছিলো সুমাইয়া। ফ্রিজ পরিস্কার করতে গিয়ে গৃহকর্তার মেয়ে কৌটা খুলে মৃত ভ্রন দেখতে পান। তাৎক্ষনিক বিষয়টি চাউর হওয়ার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করেননি। 

    ওই গ্রামের সিরাজ ভুঁইয়ার কন্যা সুমাইয়া আক্তারের সাথে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিল্বগ্রামের সাত্তার ঘরামীর পুত্র জামাল ঘরামীর গত তিন বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। 

    সম্প্রতি দাম্পত্য কলহের কারণে সুমাইয়া তার বাবার বাড়ি চলে আসে। গৃহবধূ সুমাইয়া জানিয়েছেন, স্বামীর সাথে অভিমান করে ওষুধ সেবনের মাধ্যমে তিনি তার নিজ গর্ভের সন্তানের ভ্রণ নষ্ট করার পর মৃত অবস্থায় সে ওই ভ্রণ প্রসব করে। 

    সুমাইয়া আরও জানিয়েছেন, বর্তমানে তার স্বামী তাকে ভরন-পোষন না দেওয়ার কারনে তিনি তার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য হয়েছেন। মৃত ওই ভ্রণটি তিনি আদালতে হাজির করার উদ্দেশ্যে পাশের বাড়ির ফ্রিজে রেখেছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ