ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • রুশ হামলায় সেভেরোদোনেতস্ক শহরে নিহত দেড় হাজার

    রুশ হামলায় সেভেরোদোনেতস্ক শহরে নিহত দেড় হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেতস্কে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। শহরটির ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। সেভেরোদোনেতস্ক শহরের মেয়রের বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

    ইউক্রেনের পূর্বে ভয়াবহ লড়াইয়ের কেন্দ্র সেভেরোদোনেতস্ক শহরের মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, অন্তত ১ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মাত্র ১২ জনকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

    তিনি বলেন, প্রায় ১২ হাজার থেকে ১৩ হাজার মানুষ শহরে রয়ে গেছেন, যেখানে ৬০ শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।

    ইউক্রেনীয় সরকারের নিয়ন্ত্রণাধীন দোনবাসের লুহানস্ক অঞ্চলের একমাত্র অংশ এ সেভেরোদোনেতস্ক। রুশ বাহিনী এটিকে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অঞ্চলের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

    সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

    রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ