ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরগুনায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

    বরগুনায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় জমিতে কলাগাছ রোপণের সময় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম।

    আব্দুল মালেক বুকাবুনিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
    পুলিশ জানায়, বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাড়ির পেছনের বাগানে কলাগাছ রোপণ করতে যান মালেক। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কলাবাগানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    বারেক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

    বামনা থানার ওসি মো. বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ