ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মই বেয়ে উঠে প্রকল্পের ঘর দেখলেন আইনমন্ত্রী

    মই বেয়ে উঠে প্রকল্পের ঘর দেখলেন আইনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে শুক্রবার বেলা ১১টার দিকে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক মই বেয়ে দেয়ালের ঢালাইয়ের মান খতিয়ে দেখেছেন। এ সময় কোথায়, কী পরিমাণ নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে, তার বর্ণনা মন্ত্রীকে দেন জেলা প্রশাসক।

    ‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি পাচার হচ্ছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি মিথ্যা কথা বলতে অভ্যস্ত। দেশে কিছু ভালো হোক এটা তারা চায় না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছেন, সেটা উনাদের সহ্য হচ্ছে না।
     
    সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মকে কেন্দ্র করে আখাউড়ার ইউএনও এবং এসি ল্যান্ডকে বদলি করা হয়। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি আজমপুর ও চানপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাউছার ভূইয়া, সাব-রেজিস্ট্রার রমজান খান প্রমুখ।

    আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ