ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শনিবার খোলা থাকবে ব্যাংক

    শনিবার খোলা থাকবে ব্যাংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামীকাল শনিবার (২৮ মে) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিন প্রতিটি ব্যাংকের প্রধান প্রধান শাখা ও জেলা-উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা ও উপ-শাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

    শুক্রবার (২৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।


    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ২৬ মে জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপ-শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী ২৮ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।


    ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ