ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
  • জামালপুরে বজ্রপাতে নিহত ৬

    জামালপুরে বজ্রপাতে নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।

    বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের জব্বারের খানের ছেলে এনামুল (৪০), হাসান আলীর ছেলে কালা মিয়া (৩৫), কাইল্লা শেখের ছেলে শাহ জামাল (৪৫), কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০)। গাইবান্দা ইউনিয়নের আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার ইউনিয়নের কালু শেখের ছেলে জবেদ আলী (৬০)।
    জানা গছে, এই বজ্রপাতে ৩টি গরু মারা যায়।

    ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ